স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পর আগামীকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।



মির্জা ফয়সল আমিন বলেন, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তাই এরপর ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে। বিএনপি সরকারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



তিনি বলেন, মন্ত্রী হওয়ার পর আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২:৩০ ঘটিকায় ঠাকুরগাঁওয়ে আসছেন বিএনপির মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



এরপর শুক্রবার দুপুর ২ টায় ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নব-নির্মিত একটি ভবনের উদ্বোধন করবেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সন্ধ্যা ৬টায় বেসরকারি এনজিও সংস্থা ইএসডিও’র ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি।



মির্জা ফয়সল আমিন বলেন, পরদিন শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের সকল সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসন কার্যালয়ে মতবিনিময় করবেন বিএনপির মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।রবিবার সকাল ৯:৩০ মিনিটে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews