কানাডার ক্যালগেরির হোয়াইটহণ কমিউনিটি এসোসিয়েশনেজমকালো আয়োজনের মধ্য দিয়ে শর্ট পিচ ক্রিকেট ওয়াই ওয়াই সি গালা নাইট অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় খেলাধুলা, সংস্কৃতি ও বিনোদনের অপূর্ব মেলবন্ধনে ভরা এই আয়োজনটি উপস্থিত দর্শকদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় সন্ধ্যা।

অনুষ্ঠানে ছিল শিশুদের জন্য মজার গেম শো, নারীদের জন্য আলাদা গেম সেগমেন্ট, লাইভ কনসার্ট, মৌসুম সেরা খেলোয়াড়দের জন্য "সিজন অ্যাওয়ার্ড" (Season Award), পাশাপাশি সুস্বাদু ডিনারের ব্যবস্থা। পরিবারসহ অংশগ্রহণকারীরা পুরো সন্ধ্যা জুড়ে উপভোগ করেন আনন্দঘন পরিবেশ।

গালা নাইটের অন্যতম আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী পর্ব, যেখানে টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও সাংস্কৃতিক পরিবেশনা ও লাইভ মিউজিক অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত।

অনুষ্ঠান শেষে SPCB–এর প্রতিষ্ঠাতা আসিফ হোসেন উপস্থিত সব খেলোয়াড়, দর্শক, স্বেচ্ছাসেবক ও স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সবার সম্মিলিত সহযোগিতায় শর্ট পিচ ক্রিকেট ওয়াই সি আজ একটি পরিবারে পরিণত হয়েছে। এই গালা নাইট আমাদের পুরো মৌসুমের পরিশ্রমের সুন্দর উদযাপন। সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।”

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আরও বড় ও আকর্ষণীয় আয়োজনের পরিকল্পনা রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews