নেতৃত্বের গুণাবলিও আছে তাঁর। তবে সেই নেতৃত্বের ধরন যদি আবার এমন হয় যে সেই কাজের জন্য ক্রমাগত মানুষের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে তাঁকে, সে ক্ষেত্রে তিনি স্বস্তি পান না। কিছু ভুল ধারণাকেউ কেউ ভাবেন, অন্ট্রোভার্ট মানুষ হয়তো সামাজিকতা এড়িয়ে চলেন ও লাজুক প্রকৃতির।
হয়তো এমন মানুষের আত্মবিশ্বাস কম—এসব ধারণা ঠিক নয়। কারণ, অন্ট্রোভার্ট মানুষ দারুণ আত্মবিশ্বাসী। অন্ট্রোভার্ট মানুষ লাজুক নন; বরং পরিস্থিতি বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত করেন। নিজের দর্শন তাঁর কাছে গুরুত্বপূর্ণ। কাজকর্মে তাঁর দক্ষতাও প্রশংসার দাবি রাখে।