জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি উদ্বেগজনক। এ পরিস্থিতি চলতে থাকলে সরকারের প্রতি মানুষের যে আস্থা বর্তমানে তলানিতে এসে পৌঁছেছে, তা অচিরেই পুরোপুরি হারিয়ে যাবে।

রোববার (১৭ মে) কুমিল্লার মেঘনায় এনসিপির পদযাত্রা ও দলে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুপুরে মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত পদযাত্রায় এনসিপির মেঘনা উপজেলার প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ‌‘মানুষ বলছে এই সরকারের অনেক গুণ, চার মাসে মেঘনা উপজেলায় চার খুন। একটা উপজেলায় চার মাসে যদি এত খুন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন? স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে, কখনো অর্থমন্ত্রীর পক্ষে বলেন। আসলে উনার মন্ত্রণালয় নিয়ে উনার কোন চিন্তা নাই।’

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর হাত ধরে বিভিন্ন দল থেকে আসা ১০০ নেতা-কর্মী মেঘনা উপজেলা এনসিসিতে যোগদান করেন।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews