ইরানের কৌশলগত বন্দর নগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের বন্দর আব্বাসের একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যেখান থেকে পঞ্চম ড্রোনটি উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। তাদের বাহিনী হরমুজ প্রণালীর আশপাশে হুমকি চারটি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে।

ইরানি গণমাধ্যম বলছে, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে, গত মঙ্গলবার দক্ষিণ ইরানে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। অর্থাৎ তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন হামলা চালানো হলো।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং তিন মাস ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য দীর্ঘ আলোচনার মধ্যেই এই হামলাগুলো চালানো হলো।

এদিকে, বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান প্রায় নিঃশেষিত অবস্থায় আলোচনা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন ঘিরে তার যুদ্ধ কৌশল প্রভাবিত হবে না।

ট্রাম্প বলেন, হয়তো আমাদের ফিরে গিয়ে এটি (যুদ্ধ) শেষ করতে হবে, হয়তো করতে হবে না।

তথ্যসূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/কেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews