ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের অভিযানে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে তার দেশ।

সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

নেতানিয়াহু বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। শত্রুর ভূখণ্ড (ইরান) থেকে ক্রু উদ্ধারের সাহসী সিদ্ধান্তের পাশাপাশি নিখুঁতভাবে মার্কিন অভিযান সম্পন্ন করার জন্য তিনি তাকে অভিনন্দন জানিয়েছেন। এই অভিযানে ইসরায়েলের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাম্প।

নেতানিয়াহু বলেন, যুদ্ধক্ষেত্রের ভেতরে–বাইরে তাদের সহযোগিতা নজিরবিহীন। একজন সাহসী আমেরিকান যোদ্ধাকে বাঁচাতে ইসরায়েল অবদান রাখতে পারায় তিনি খুবই গর্বিত।

যুক্তরাষ্ট্রের একটি এফ–১৫ই যুদ্ধবিমান গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম ইরানে ভূপাতিত হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে তারা যুদ্ধবিমানটি ভূপাতিত করে।

দুই দিন ধরে অনুসন্ধান চালানোর পর গত সপ্তাহান্তে ইরানের একটি পাহাড়ি এলাকা থেকে যুদ্ধবিমানটির নিখোঁজ এক ক্রুকে উদ্ধার করেন মার্কিন কমান্ডোরা। সূত্র: দ্য গার্ডিয়ান

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews