কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে আলোচনা সভা,রবীন্দ্রসংগীত এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়া নোবেল বিজয়ী এই মহাকবির জীবন, কর্ম ও সাহিত্যচর্চা নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান এবং বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মো. জহিরুল ইসলাম।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. লাল মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয় এবং বিভাগীয় সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বসুন্ধরা শুভসংঘের দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি অরুপ কুমার রায়, সহ-সভাপতি প্রদীপা রাণী, আসাদুল্লাহ আসিফ, প্রতাপ চন্দ্র রায়, শাহরিয়ার কবির, রাব্বি হাসান রাজু ও নাইমুর রহমান দূর্জয়, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুন নাহার মুক্তা, আবু তাহের ইমন, খাদিজা আক্তার, মেহেদী হাসান, মাহামুদ হাসান ও সোয়াবুর রহমান আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, আশিকুর রহমান ও আল ইমরান, অর্থ সম্পাদক বর্ণনী মির্জা বন্যা, নারী বিষয়ক সম্পাদক রুবিয়া আক্তার রিমু, ইভেন্ট সম্পাদক অপূর্ব রায়, সহ-ইভেন্ট সম্পাদক পূজা রায়, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাওয়েল দেবশর্মা, ক্রীড়া বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম রেজা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোনাইম হাসান নিয়ন, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক অন্যন্যা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং প্রধান কার্যকারী সদস্য জুপিটার রায়, কনক, মাহমুদ রোকন, আর্পা, শান্ত ও নিরঞ্জনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরকে