গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট এবার শেয়ার বাজারে আরও বড় একটি জায়গায় পা রাখল। সোমবার যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শেয়ার বাজার সূচক ‘ডাও জোন্স’-এ যুক্ত হয়েছে কোম্পানিটি। এর ফলে শেয়ার বাজারে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর দাপট ও গুরুত্ব আরও পরিষ্কার হলো।

এই সূচকে অ্যালফাবেট জায়গা পেয়েছে টেলিকম কোম্পানি ভেরিজনকে সরিয়ে। ডাও জোন্সে যুক্ত হওয়ার পরপরই সোমবার অ্যালফাবেটের শেয়ারের দাম একলাফে ৪.৫৭ শতাংশ বেড়ে যায়। প্রতিটি শেয়ারের দাম গিয়ে দাঁড়ায় ৩৪৯.৯৭ ডলারে।

ডাও জোন্স ১৩০ বছরের পুরনো একটি সূচক। অ্যালফাবেট যুক্ত হওয়ায় এই সূচকে এখন প্রযুক্তির প্রভাব অনেক বাড়বে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল বিজ্ঞাপনের মতো বিষয়গুলোর গুরুত্ব এখানে আরও দৃশ্যমান হবে।

বিশ্বের শীর্ষ সাতটি প্রযুক্তি কোম্পানিকে একসঙ্গে ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ বলা হয়। ডাও জোন্সে এখন এই সাতটির মধ্যে পাঁচটি কোম্পানিই জায়গা করে নিল। অ্যালফাবেটের পাশাপাশি এখানে আছে এনভিডিয়া, অ্যামাজন, অ্যাপল এবং মাইক্রোসফট।

২০২৬ সালে এখন পর্যন্ত অ্যালফাবেটের শেয়ারের দাম প্রায় ১১ শতাংশ বেড়েছে। বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে এটি বেশ ভালো অবস্থানে আছে।

অন্যদিকে, ডাও জোন্স থেকে বাদ পড়ার পর ভেরিজন কোম্পানির শেয়ারের দাম ৭.৮ শতাংশ কমে গেছে। বর্তমানে তাদের প্রতিটি শেয়ারের দাম ৪২.০৩ ডলারে নেমে এসেছে। ডাও জোন্সে খুব বেশি কোম্পানি না থাকলেও, যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের অবস্থা বুঝতে সবাই এই সূচকটির দিকেই তাকিয়ে থাকেন।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews