এ অপপ্রচারের এক বড় অংশজুড়েই রয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার দাবি। দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ অমুসলিম। তাঁদের অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী। অনলাইনে ‘হিন্দু জেনোসাইড’ (হিন্দু গণহত্যা) হ্যাশট্যাগ ব্যবহার করে ব্যাপক হারে পোস্ট দেওয়া হচ্ছে; যেখানে দাবি করা হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীরা আক্রমণের শিকার।

তবে জানুয়ারিতে প্রকাশিত পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট ৬৪৫টি ঘটনার মধ্যে মাত্র ১২ শতাংশ ছিল সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত।

‘ভারতের সমন্বিত অপপ্রচার’

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট জানায়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ১ লাখ ৭০ হাজারের বেশি অ্যাকাউন্ট থেকে ৭ লাখের বেশি পোস্ট শনাক্ত করেছে। পোস্টগুলোতে ‘হিন্দু গণহত্যা’র দাবি করা হয়েছে।

গবেষণা সংস্থাটির প্রধান রকিব নায়েক বলেন, ‘আমরা অনলাইনে ভারতের সমন্বিত অপপ্রচার শনাক্ত করেছি; যেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর বড় ধরনের সহিংসতার মিথ্যা অভিযোগ করা হয়েছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews