হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরু করেছে ইরান এবং ওমান
এক ঘন্টা আগে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরু করেছে ইরান এবং ওমান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার স্থানীয় সময় রাতে ওমানের রাজধানী মাস্কটে আব্বাস আরাঘচি এবং ওমানি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত আলোচনা প্রসঙ্গে বলেছেন, এ আলোচনার মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালির উপকূলে অবস্থিত এই দুই দেশের মধ্যে জলপথে নৌযান চলাচল ও তার ব্যবস্থাপনা পদ্ধতির মধ্যে সমন্বয় সাধন করা।
তিনি বলেন যে, এ আলোচনায় উভয় দেশের লিগ্যাল ও টেকনিক্যাল দিকগুলো দেখেন এমন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, "উপকূলীয় দুই দেশের সার্বভৌম অধিকার এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানানোর পাশাপাশি ইসলামাবাদ সমঝোতা স্মারকের পাঁচ নম্বর অনুচ্ছেদের বিধানাবলি বিবেচনায় রেখে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে।"
মি. বাঘাই আরও বলেন, ইরান স্পষ্ট করে দিয়েছে যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ব্যবস্থাপনার জন্য নতুন কোনো পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণের কাজটি দুই উপকূলীয় দেশের মধ্যকার আলোচনার ভিত্তিতেই হওয়া উচিত।
বিশেষ করে বিগত কয়েক মাসের বিভিন্ন ঘটনাপ্রবাহ এবং যুদ্ধ ও এ জলপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে এর নিরাপত্তা সংক্রান্ত প্রভাবের বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
আরো পড়তে পারেন:

ছবির উৎস, Getty Images