দিনাজপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রিফাত হোসেন রিমন (৩২) ও এন্তাজুল হক সোহাগ (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত হোসেন রিমন দিনাজপুর সদর উপজেলার নয়নপুর এলাকার জুলফিকার আলীর ছেলে এবং এন্তাজুল হক সোহাগ একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার এসআই ইব্রাহিম আলী জানান, রোববার সন্ধ্যায় রিমন ও সোহাগ একই মোটরসাইকেলে করে দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তারা সদর উপজেলার জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই রিমন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সোহাগকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews