হিন্দুত্ববাদী দলটি আরও একটি ইস্যুতে জোর দিয়েছে। তা হলো মুসলিম ভোটারের ওপর তৃণমূল কংগ্রেসের নির্ভরতা। দলটি মুসলিম সম্প্রদায়ের কিছু কট্টর অংশকে সন্তুষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছিল বিজেপি। এমন গল্প সাজিয়ে বিজেপি অনেক ভোটারকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। সেখানে তারা তৃণমূলকে হিন্দুবিরোধী দল হিসেবে উপস্থাপন করেছে।

বিতর্ক উপেক্ষা করে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন করে। এর নাম দেওয়া হয়, ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর)। এটি অক্টোবর মাসে সারা দেশে চালু করা হয়। বলা হয় ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে বাস্তবে দেখা গেছে, এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার কারণে পশ্চিমবঙ্গে ৯০ লাখের বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এদের বেশির ভাগই এমন আসনের ভোটার, যেখানে বিজেপি আগে কখনো জেতেনি। বিশেষজ্ঞদের মতে, এতে মুসলিম ও সংখ্যালঘু ভোটাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ২৭ লাখ মানুষ নিজেদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে আপত্তি জানান।

কিছু নাম যদিও সঠিকভাবে বাদ দেওয়া হয়েছে, তবে নির্বাচনের ঠিক আগে এত বিপুলসংখ্যক মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ায় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews