চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ইংল্যান্ডের কাছে হারের পর সেমির আশা কার্যত শেষ হয়ে গেছে পাকিস্তানের। সেমিফাইনালের টিকিট পেতে হলে পাকিস্তানকে যেতে হবে জটিল এক সমীকরণের মধ্য দিয়ে, যেমনটা ঘটার আশা করছেন না বেশিরভাগ সমর্থকরাই।

আশানুরূপ পারফর্ম করতে না পারায় ব্যাপক সমালোচিত হচ্ছে পুরো পাকিস্তান দলই। তবে আলাদা করে তোপের মুখে পড়ছেন এই ফরম্যাটের অধিনায়ক সালমান আলী আঘা।

পাকিস্তানের সাবেক কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘার উপর তীব্র আক্রমণ করে নিজের অভিমত জানিয়েছেন। মূলত ইংলিশদের বিপক্ষে হারের পরেই এরকম সমালোচিত হতে হচ্ছে সালমানকে।

আরও পড়ুন

আরও পড়ুন

নিউজিল্যান্ডের জয়ে সেমির আশা ঝুলে রইল পাকিস্তানের

নিউজিল্যান্ডের জয়ে সেমির আশা ঝুলে রইল পাকিস্তানের

সামা টিভির ‘জোর কা জোর’ নামক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আফ্রিদি বলেছেন, সালমানের অধিনায়কত্ব দলের জন্য ক্ষতিকর হয়েছে এবং দাবী করেছেন যে সালমান কোন ব্যক্তিগত পারফরম্যান্স দেখাতে পারেননি। পাকিস্তান দল একজন শক্তিশালী এবং কার্যকরী অলরাউন্ডারের অভাবে ভুগছে এমনটাও মনে করেন আফ্রিদি।

একটি সমঝোতার ভিত্তিতে গড়া দল শীর্ষ স্তরে বা বড় মঞ্চে উন্নতি করতে পারে না, এমনটাও বলেছেন সাবেক অলরাউন্ডার।

প্রাক্তন ক্রিকেটার তৌসিফ আহমেদও উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যেন খেলোয়াড়দের উপর কঠোর শৃঙ্খলা আরোপ করে। তা না হলে দল উন্নতি করতে পারবে না। এমনকি কোনো খেলোয়াড় যদি পারফর্ম না করে, তাকে আর্থিক শাস্তি দিতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews