পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হলে হলে শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০ দিনব্যাপী বিশেষ কুরআন শিক্ষা কোর্স চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা।

রোববার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই কোর্স ১২ রমজান পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের মসজিদে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন ক্লাস অনুষ্ঠিত হবে।

সংগঠন সূত্রে জানা যায়, কোর্সে শিক্ষার্থীদের শুদ্ধ তিলাওয়াত, তাজবিদের মৌলিক নিয়ম এবং দৈনন্দিন জীবনে কুরআনের শিক্ষার প্রয়োগ বিষয়ে পাঠদান করা হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন বিভিন্ন হলের মসজিদে ক্লাস পরিচালিত হবে। এছাড়া কোর্সের শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজনেরও উদ্যোগ নেয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন বলেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক বিকাশে সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা এই কুরআন শিক্ষা কোর্সের আয়োজন করেছি। ক্যাম্পাসে ইতিবাচক ও শিক্ষাবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ। আমরা চাই শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হোক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews