দেশের প্রায় ১০ শতাংশ মানুষ কানে কম শোনেন, যা প্রতিবন্ধিতার পর্যায়ের বধিরতা। এর সঙ্গে যোগ হয়েছে ‘ভার্টিগো’ বা ‘মাথা ঘোরা’র মতো জটিলতা। বিশেষজ্ঞ ইএনটি চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার বলছেন, বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে ভার্টিগো হয়। এ ছাড়া সঠিক জীবনযাপন না করা এবং মানসিক চাপ থেকেও বাড়ছে ভার্টিগো।