রিয়া আহির জানান, ভ্যানে থাকা কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চিনতেন না। কিন্তু মানুষকে গাদাগাদি করে ভ্যানে তোলা হচ্ছে দেখে তিনি আর চুপ থাকতে পারেননি।
রিয়া বলেন, ‘আমি দেখলাম ভ্যানের ভেতরে অনেক মানুষকে তুলে দেওয়া হয়েছে। একজন নারীকে বের করে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশ বাধা দেয়। তখন আমি ভ্যানের সামনে দাঁড়িয়ে যাই এবং দাবি জানাই, তাঁদের ছেড়ে দিতে হবে।’
নড়েননি একচুল
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিয়া পুলিশের ভ্যানের ঠিক সামনে দাঁড়িয়ে আছেন। তিনি সরে যেতে অস্বীকৃতি জানান। তাঁর অভিযোগ, ভ্যানচালক কয়েকবার ইঞ্জিন জোরে চালিয়ে তাঁকে ভয় দেখানোর চেষ্টা করেন। কিন্তু তিনি জায়গা ছাড়েননি।
পরে অন্য আন্দোলনকারীরাও তাঁর পাশে এসে দাঁড়ান। শেষ পর্যন্ত আটক ব্যক্তিদের শিবাজি পার্কেই ছেড়ে দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।