ইসরায়েলি হামলায় হাত-পা হারিয়ে শাররীক ভাবে প্রতিবন্ধী হয়ে পড়া গাজার হাজার হাজার শিশু এখন পানির বুকে ভেসে থাকার নতুন লড়াইয়ে নেমেছে।

আগ্রাসনের নির্মম ক্ষত মুছে দিতে ও স্বাভাবিক জীবনে ফেরাতে তাদের দেওয়া হচ্ছে বিশেষ সাঁতার প্রশিক্ষণ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি শিশুদের মানসিকভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে এই উদ্যোগ নিয়েছে ‘তানতিশ ফাউন্ডেশন’ ও ‘হিল ফিলিস্তিন’ নামের দুটি সামাজিক সংগঠন। গাজা উপত্যকাজুড়ে শিশুদের এই ক্ষণিকের আনন্দটুকু ফিরিয়ে দিতে প্রশিক্ষক হিসেবে এগিয়ে এসেছেন এমন ব্যক্তিরা, যাদের নিজেরাও ইসরায়েলি বর্বরতায় হাত বা পা হারিয়েছেন।

প্রশিক্ষক নূর আল-দ্বীন কাশকাস বলেন, "শুরুর দিকে এই শিশুদের মানসিক অবস্থা খুবই বিপর্যস্ত ছিল। কিন্তু যখনই তারা সুইমিং পুলে নামল, তাদের মেজাজ বদলে গেল এবং আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল।"

Gaza-Swiim-2

গত শুক্রবার খান ইউনিসের সাগরে এক হাজারেরও বেশি অঙ্গ হারানো শিশু একসঙ্গে সাঁতার কাটতে নেমেছিল। ইসরায়েলের এই নিষ্ঠুর যুদ্ধের পর গাজায় প্রায় ৪,০০০ শিশু অঙ্গ হারিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে মাথাপিছু সবচেয়ে বেশি শিশু অঙ্গ হারানোর নির্মম বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছে গাজা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews