চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত বড় ভাইকে আটক করেছে। শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে বাগান বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল (৩৫) ওই এলাকার ইলিয়াস কোম্পানির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নালের বড় ভাই জাফরের ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা শাহজাহানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। 

এ সময় পরিস্থিতি শান্ত করতে ছোট ভাই জয়নাল এগিয়ে গেলে জাফর ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে তাকে একাধিকবার আঘাত করেন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জয়নালকে উদ্ধার করে বারৈয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বড় ভাই জাফরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews