নিশো বলেন, “বিকাশের মত এমন একটি অতি প্রয়োজনীয় সেবাকে আগামী দিনে আরো বেশি মানুষের কাছাকাছি পৌঁছে দিতে কাজ করতে পারাটা এক ধরনের আত্মতৃপ্তির। আমার বিশ্বাস, বিকাশের সঙ্গে থেকে আরো বেশি ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা তৈরি করতে সবাইকে উৎসাহিত করতে পারব।” 

মেহজাবীন ও নিশোকে ব্র্যান্ড এনডোর্সার হিসেবে বেছে নেওয়ার ব্যাপারে বিকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুই তারকা তাদের অভিনয় প্রতিভা এবং ব্যক্তি-ইমেজের মাধ্যমে সব ধরনের দর্শকের, বিশেষ করে তরুণদের কাছে ‘আইকন’ হয়ে উঠেছেন। 

“তাই, ব্র্যান্ড এনডোর্সার হিসেবে তারা সাধারণ মানুষের কাছে বিকাশের সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরনের প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন।”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews