ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, ‘পরবর্তী যুদ্ধে আমরা আরো ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করব।’
তিনি আরো বলেন, আবার ‘যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমাদের অস্ত্র সব দিক থেকেই অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে’।
তার মতে, ‘এই পার্থক্য ওয়ারহেডের প্রজন্ম, আঘাতের নিখুঁততা, ক্ষেপণাস্ত্রের পাল্লা কিংবা অন্য যেকোনো ক্ষেত্রে প্রতিফলিত হতে পারে।’
আইআরজিসির এই মুখপাত্র বলেন, ‘সব ধরনের সামরিক অস্ত্রের ক্ষেত্রে আমরা প্রতিদিন অগ্রগতি অর্জন করছি এবং এমন অস্ত্র তৈরি করছি যা আরো নিখুঁত, আরো ধ্বংসাত্মক এবং আরো প্রযুক্তিনির্ভর।’
সূত্র: বিবিসি