ইতালি জাতীয় দলের কোচের পদ গ্রহণে আগ্রহী নন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মাসিমিলিয়ানো আলেগ্রি। একইসাথে তিনি জানান, এসি মিলানের কোচ হিসেবে সিরি-এ ক্লাবটিতেই থাকতে চান তিনি। 

ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় এই মাসের শুরুর দিকে জেনারো গাত্তুসো পদত্যাগ করার পর আলেগ্রির নাম সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে আসে। নাপোলির কোচ আন্তেনিও কঁতে সঙ্গে তাকে অন্যতম প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

রোববার সিরি-এ লিগে ভেরোনার বিপক্ষে ম্যাচের আগে আলেগ্রি সাংবাদিকদের বলেন, “আমার ক্যারিয়ারই সব বলে দেয়, ঘন ঘন কাজ পরিবর্তন করা আমার স্বভাবের মধ্যে নেই।”

৫৮ বছর বয়সী আলেগ্রি প্রথম মেয়াদে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মিলানের কোচ ছিলেন। এরপর তিনি জুভেন্টাসে যোগ দেন, যেখানে পাঁচ বছর অত্যন্ত সফল সময় কাটান। ২০২১ সালে বিরতির পর তিনি আবার কোচিংয়ে ফিরে জুভেন্টাসে যোগ দেন, তবে তিন বছর পর তাকে বরখাস্ত করা হয়।

আলেগ্রি আরও বলেন, “আমি এমন একটি ক্লাবে কাজ করতে পছন্দ করি যেটি একটি ব্যবসা হিসেবে পরিচালিত হয়। প্রতিটি ক্লাবের এভাবেই পরিচালিত হওয়া উচিত। আমি কাজ করতে এবং উন্নতি দেখতে পছন্দ করি। আমরা দুই বছরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারব না, কিন্তু সেই লক্ষ্য থাকা দরকার। কারণ ভবিষ্যৎ নিয়ে ভাবনা না থাকলে আপনি অতীতেই আটকে থাকবেন। আমরা নিয়মিত যোগাযোগে আছি। গ্রীষ্মকালীন দলবদল নিয়ে আমি আমার পরামর্শ দিয়েছি এবং ক্লাব কর্তৃপক্ষ সেই অনুযায়ী কাজ করবে।”

গত গ্রীষ্মে মিলানের দায়িত্ব নেওয়া আলেগ্রি বর্তমানে দলকে সিরি-এ লিগের তৃতীয় স্থানে ধরে রেখেছেন। মিলান চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথে রয়েছে। পঞ্চম স্থানে থাকা কোমোর থেকে মিলান পাঁচ পয়েন্ট এগিয়ে থাকলেও, শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews