১৯৮৬ সালে পরিবারের অমতে গোপনে বিয়ে করেন আমির ও রীনা। তখন আমির তারকা নন, সংগ্রামী অভিনেতা। সংসারের শুরুটা ছিল স্বপ্ন আর অনিশ্চয়তায় ভরা। দুই বছর পর মুক্তি পায় ‘কায়ামত সে কায়ামত তক’। রাতারাতি তারকা হয়ে ওঠেন আমির। আর সেই তারকাখ্যাতির উত্থানের সময় তাঁর সবচেয়ে বড় সমর্থক ছিলেন রীনা।
দাম্পত্য জীবনে তাঁদের ঘর আলো করে আসে দুই সন্তান—জুনাইদ খান ও ইরা খান। বাইরের দুনিয়ায় তাঁরা ছিলেন আদর্শ দম্পতি। কিন্তু বাস্তবতা ছিল আরও জটিল।