গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত জেমিনি (Gemini) অ্যাপে বড় ধরণের নকশাগত এবং প্রযুক্তিগত পরিবর্তন এনেছে, যার মূল লক্ষ্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করা।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন এআই ব্যবহারের সুবিধা বহুগুণ বৃদ্ধি পাবে। গুগল জানিয়েছে, নতুন ফিচারগুলো ধাপে ধাপে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তাই সবার ডিভাইসে একযোগে এই আপডেট না পৌঁছালেও পর্যায়ক্রমে সবাই নতুন সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। এই আপডেটে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য যুক্ত করা হয়েছে নোটিফিকেশন কন্ট্রোল সুবিধা, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সেটিংস থেকে প্রয়োজন অনুযায়ী যেকোনো নোটিফিকেশন চালু বা বন্ধ রাখতে পারবেন।

নতুন আপডেটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো থিঙ্কিং মোড ব্যবস্থার আধুনিকায়ন। এতদিন জটিল বা বিশ্লেষণধর্মী তথ্য পেতে শুরুতেই একটি নির্দিষ্ট থিঙ্কিং লেভেল নির্বাচন করতে হতো, তবে এখন অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ডার্ড মোডে চালু হবে যেন ব্যবহারকারীরা দ্রুত উত্তর পান। তবে প্রয়োজন হলে যেকোনো সময় এক্সটেন্ডেড থিঙ্কিং মোড চালু করে আরও বিশদ, বিশ্লেষণমূলক ও যুক্তিনির্ভর উত্তর পাওয়ার সুযোগ রাখা হয়েছে। কয়েক মাস ধরে জেমিনাই প্ল্যাটফর্মের গতি ও কার্যক্ষমতা বাড়ানোর যে কাজ গুগল চালিয়ে আসছে, এই নতুন আপডেট তারই অংশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews