দ্বিতীয়বারের মতো বাবা হলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। তার স্ত্রী নাফিসা ফুটফুটে এক কন্যা সন্তান জন্ম দিয়েছেন।

হাসপাতাল থেকে পলাশ চ্যানেল আই অনলাইনকে পলাশ বলেন, বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমার সন্তান ও তার মা দুজনেই আলহামদুলিল্লাহ্‌ খুব ভালো আছে। আমরা সপরিবারের এখন হাসপাতালেই আছি। সবার কাছে দোয়া চাই। আমার ছেলে ও মেয়ে দুটি সন্তানই সবার দোয়া ও ভালোবাসায় থাকুক।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের মাধ্যমে কাবিলা চরিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান পলাশ।

২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে পলাশের বিয়ে সম্পন্ন হয়। পরের বছর জুলাইতে মোহাইমিনুল হক আহান নামে এক পুত্র সন্তানের বাবা হন তিনি। এবার কন্যা সন্তানের বাবা হলেন পলাশ।

জিয়াউল হক পলাশ ২০১৩ সালে ছবিয়ালের সঙ্গে কাজ শুরু করেন। দীর্ঘদিন মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।

এরপর ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী ছিলেন। ২০১৭ সালে কাজল আরেফিনের সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। একটা সময় এই পরিচালকের আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় শুরু করেন।

এরপর তার ক্যারিয়ার ঘুরে যায়, তিনি দেশ বিদেশের দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। নিয়মিত অভিনয় করলেও মাঝেমধ্যে নাটক ও টিভিসি নির্মাণ করে থাকেন পলাশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews