প্রতি মৌসুম শুরুর আগে একটি শিরোপা নির্ধারণী ম্যাচ খেলে থাকে বার্সেলোনা। ক্লাবের প্রতিষ্ঠাতা, প্রথম অধিনায়ক ও সাবেক সভাপতি হুয়ান গাম্পারের নামে এক ম্যাচের ট্রফির লড়াইয়ে নামে। বুধবার রাতে আল আহলির বিপক্ষে ২-১ গোলে জিতে ট্রফি নিজেদের কাছে রেখেছে কাতালান ক্লাবটি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে কথা বলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।
ন্যু ক্যাম্পে ম্যাচের ২৯ মিনিটে হামজা আবদেলকরিমের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দিগুণ করে রাফিনহা। ৫১ মিনিটে আল আহলির একমাত্র গোল্টি করেন আহমেদ জিজো। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে স্বাগতিকরা পেনাল্টি পেলেও জালে জড়াতে পারেননি অ্যান্থনি গর্ডন।
এদিন ম্যাচের আগে দর্শকদের সংবর্ধনায় ন্যু ক্যাম্পে প্রবেশ করেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি। চলতি গ্রীষ্মের দলবদলে লা লিগা চ্যাম্পিয়নরা খেলোয়াড় দলে টানার পাশাপাশি ছেড়েও দিয়েছে অনেককে। চলে যাওয়াদের মধ্যে অন্যতম ছিলেন ফেররান তরেস এবং রবার্ট লেভান্ডোভস্কি। এসেছেন রদ্রি।
লেভাকে ছেড়ে দেয়ার পর একজন প্রকৃত নাম্বার নাইনের খোঁজে আছে বার্সেলোনা। সেজন্য ক্রীড়া পরিচালক ডেকোর উপর সম্পূর্ণ আস্থা রাখতে চান জার্মান কোচ। ফ্লিক বলেছেন, ‘আমরা একজন স্ট্রাইকার খুঁজছি, একজন নম্বর ৯। ডেকো অনেকদিন ধরে দারুণ কাজ করে আসছেন। আমি আশা করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, চুক্তিটি সম্পন্ন হবে। ডেকোর কাজে আস্থা রাখি।’
অনেকদিন ধরে লা লিগাতেই থাকা জুলিয়ান আলভারেজকে দলে টানতে চেয়েছে বার্সেলোনা। অ্যাটলেটিকো স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাতালান ক্লাবটির কাছে তাকে ছাড়বে না। এরপর নতুন লক্ষ্য হয়েছে আরেক আর্জেন্টাইন লৌতারো মার্টিনেজ।