নেত্রকোনার কলমাকান্দা উপজেলার একটি মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় জেলেদের পাতা জালে অজগরটি আটকা পড়ে। ধারণা করা হচ্ছে খাবারের ক্ষুধার্ত সাপটি পাহাড় থেকে লোকালয়ে চলে আসে।

স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৮ ফুট লম্বা ও ১১ কেজি ওজনের সাপটিকে নিরাপদে আটক করা হয়। পরে সেটিকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হলে সাপটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

খবর পেয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কলমাকান্দার লেংগুরা বনবিভাগের বিট কর্মকর্তা মো. সামিউল ইসলাম সিয়ামসহ বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করেন। পরে সেটিকে নিরাপদে বস্তাবন্দী করে লেংগুরা সীমান্ত সংলগ্ন কাঁঠালবাড়ি বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

বিট কর্মকর্তা মো. সামিউল ইসলাম সিয়াম বলেন, উদ্ধার করা অজগরটি সুস্থ অবস্থায় লেংগুরার কাঁঠালবাড়ি বনে অবমুক্ত করা হয়েছে। বন্য প্রাণী হত্যা দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্য প্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোনো বন্য প্রাণী লোকালয়ে দেখা গেলে তা না মেরে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান বিট কর্মকর্তা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews