সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ জুন) ১৯ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ১৯ বিজিবির আওতাধীন জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শেওলা জিরো পয়েন্টে অভিযান চালায়। অভিযান চালিয়ে জিরো পয়েন্ট থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় সিগারেট ৫ হাজার ৯০০ প্যাকেট ও একটি বাংলাদেশী পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ৪৩ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে একই ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর, লালাখাল ও সুরাইঘাট বিওপির আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু ছয়টি, কম্বল ২৬টি, কিটক্যাট চকলেট ৫৫০ পিস, চিনি ২৮৭ কেজি, চা পাতা ৬৮ কেজি আটক করে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। দুই অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৫০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews