বেঙ্গালুরু, ২৬ মার্চ – আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উদ্‌যাপনের সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনার স্মরণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের কর্মকর্তা দেবজিত সাইকিয়া জানিয়েছেন, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারের আসরের উদ্বোধনী দিনে কোনো ধরনের সাংস্কৃতিক বা বিনোদনমূলক আয়োজন রাখা হবে না। তবে টুর্নামেন্টের সমাপনী দিনে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। আগামী ৩১ মে ফাইনাল ম্যাচের দিন এই সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে।

সেখানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০১৯ সালের আইপিএলেও পুলওয়ামা হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিহতের ঘটনায় উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। এবারের আইপিএল মাঠে গড়াবে আগামী ২৮ মার্চ। উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ।

এস এম/ ২৬ মার্চ ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews