দেশের প্রধান শেয়ারবাজারে গত সপ্তাহে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড, সিরামিক ও ভ্রমণ খাতবিমুখ ছিলেন। এসব খাতের শেয়ার থেকে বিনিয়োগকারীরা গত সপ্তাহে সবচেয়ে বেশি বিনিয়োগ তুলে নিয়েছেন। এ কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এসব খাতের লেনদেন কমে গেছে। তার বিপরীতে ঢাকার বাজারে গত সপ্তাহে বিনিয়োগকারীরা প্রকৌশল, সাধারণ বিমা, ট্যানারি ও বিবিধ খাতের কোম্পানিতে বিনিয়োগ বাড়িয়েছেন। ফলে এসব খাতের লেনদেন উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

গত সপ্তাহ শেষে ঢাকার বাজারের সাপ্তাহিক বাজার তথ্য পর্যালোচনা করে এই প্রবণতা পাওয়া গেছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, এক খাত থেকে বিনিয়োগ সরিয়ে অন্য খাতে বিনিয়োগ বাড়ানোর প্রবণতা গত সপ্তাহে বেড়েছে। তবে যেসব খাতে বিনিয়োগ বেড়েছে, সেসব খাতে এই বিনিয়োগ বেড়েছে মূলত হাতেগোনা কিছু কোম্পানিতে। শেয়ারবাজারে এক খাত থেকে অন্য খাতে বিনিয়োগ সরিয়ে নেওয়াটা স্বাভাবিক প্রবণতা। বাজারে বিনিয়োগকারীদের মধ্যে স্বল্পমেয়াদি মুনাফার আশায় এই প্রবণতা দেখা যায়। তবে এতে ঝুঁকিও তৈরি হয়, যদি খাতভিত্তিক লেনদেন নির্দিষ্ট কিছু কোম্পানিনির্ভর হয়ে যায়। তাই এ ধরনের প্রবণতা থাকলে তখন স্বল্পমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews