বলিউড ভাইজান সালমান খান। এর মধ্যেই নতুন আরেকটি সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। গত ৩১ মার্চ প্রযোজক দিল রাজুর সঙ্গে একটি ছবি শেয়ার করে সালমান জানান, ২০২৭ সালের ঈদে অ্যাকশন ঘরানার নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসবেন তিনি। ভামশি পেডপাল্লির পরিচালনায় এবং দিল রাজুর প্রযোজনায় নির্মিতব্য এ  সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। এর আগে শাহরুখ খানের সঙ্গে জওয়ান সিনেমায় অভিনয় করে হিন্দি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন নয়নতারা। এবার সালমানের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার অপেক্ষায় উচ্ছ্বসিত ভক্তরা। জানা গেছে, আপাতত ‘এসভিসি ৬৩’ নামে পরিচিত এই সিনেমার শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। শিগগিরই ছবির টিমের পক্ষ থেকে একটি পূজার আয়োজন করা হবে, যেখানে উপস্থিত থাকবেন প্রযোজক দিল রাজু।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews