নেত্রকোনার পূর্বধলায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রিতী (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের থানা রোডের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার পূর্বধলা উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালামের মেয়ে।  

আরও পড়ুন

আরও পড়ুন

৮ বছর বয়সেই কুরআনের হাফেজ আব্দুর রহমান

৮ বছর বয়সেই কুরআনের হাফেজ আব্দুর রহমান

স্থানীয় বাসিন্দারা জানায়, মারিয়া তার বাবার সঙ্গে নয়াপাড়া এলাকায় একটি দোকানে এসেছিল। তার বাবা শিশুটিকে রাস্তার দক্ষিণ পাশে রেখে উত্তর পাশে একটি দোকানে যান। এ সময় মারিয়া হঠাৎ রাস্তা পার হতে দৌড় দিলে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews