চশমা ছাড়াই ত্রিমাত্রিক (থ্রিডি) দৃশ্য উপভোগ করা যায়-এমন মনিটর প্রযুক্তিতে বছরের শেষ নাগাদ ১২০টি গেম খেলার সুযোগ থাকবে বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি অনুষ্ঠিত গেম ডেভেলপার্স কনফারেন্স ২০২৬-এ কোম্পানিটি এ তথ্য জানায়।

স্যামসাংয়ের ত্রিমাত্রিক গেমিং প্ল্যাটফর্ম ‘ওডিসি থ্রি-ডি হাব’-এ বর্তমানে প্রায় ৬০টি গেম খেলার সুবিধা রয়েছে। বছরের শেষ নাগাদ এই সংখ্যা দ্বিগুণ হয়ে ১২০টিতে পৌঁছাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চশমা ছাড়াই ত্রিমাত্রিক মনিটর বলতে এমন একটি ডিসপ্লে প্রযুক্তিকে বোঝায়, যেখানে ত্রিমাত্রিক দৃশ্য দেখার জন্য ব্যবহারকারীর চোখে আলাদা কোনো বিশেষ চশমা পরার প্রয়োজন হয় না। মনিটরের নিজস্ব প্রযুক্তির মাধ্যমেই ত্রিমাত্রিক ভিজ্যুয়াল উপস্থাপন করা সম্ভব হয়।

আরও পড়ুন
বন্ধ রাখুন ৩ সেটিংস, ব্যক্তিগত তথ্য জানবে না গুগল-ফেসবুক
জি-মেইলের বাল্ক মেইল পরিষ্কারের সহজ উপায়

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন যে গেমগুলো এই প্ল্যাটফর্মে যুক্ত হবে তার মধ্যে রয়েছে ‘ক্রোনোস: দ্য নিউ ডন’ এবং ‘হেল ইজ আস’। এ দুটি তৃতীয়-ব্যক্তি অ্যাকশনধর্মী গেম গত বছর প্রকাশিত হয়েছিল।

এছাড়া প্ল্যাটফর্মটির বর্তমান গেম তালিকায় রয়েছে জনপ্রিয় কয়েকটি গেম, যেমন ‘স্টেলার ব্লেড’, ‘লাইস অব পি’ এবং ‘সাইকোনটস ২’। স্যামসাংয়ের নতুন ত্রিমাত্রিক মনিটরগুলোতে সেন্সরভিত্তিক মাথা-অনুসরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা নির্দিষ্ট একটি জায়গায় স্থির হয়ে না বসেও পর্দার ত্রিমাত্রিক দৃশ্য স্পষ্টভাবে দেখতে পারবেন।

কোম্পানিটি এরই মধ্যে চশমাবিহীন ত্রিমাত্রিক প্রযুক্তির একাধিক মনিটর বাজারে এনেছে, যার মধ্যে সর্বোচ্চ ৩২ ইঞ্চি পর্দার মডেলও রয়েছে।

এদিকে সম্মেলনে স্যামসাং গেম নির্মাতা প্রতিষ্ঠান সিডি প্রজেক্ট রেডের সঙ্গে নতুন অংশীদারত্বের ঘোষণাও দিয়েছে। এর অংশ হিসেবে তাদের উন্নত প্রদর্শন প্রযুক্তি জনপ্রিয় গেম ‘সাইবারপাঙ্ক ২০৭৭’-এ যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: এনগ্যাজেট

শাহজালাল/কেএসকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews