টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলছে পাকিস্তান। এই গ্রুপ থেকে ধারাবাহিক পারফরম্যান্সে ইতোমধ্যে সুপার এইটে চলে গেছে টিম ইন্ডিয়া। বাদ পড়েছে নামিবিয়া। সুপার এইটের পথে রয়েছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র।
আজ বুধবার শ্রীলংকার সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে নামিবিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জিতে গেলে সরসারি সুপার এইটে চলে যাবে পাকিস্তান।
তবে আজ হেরে গেলে গ্রুপপর্ব থেকেই বিদায় নেবে বাবর আজমরা। তিন ম্যাচে পাকিস্তানের সংগ্রহ ৪ পয়েন্ট।
আজ পাকিস্তান যদি হেরে যায় তাহলে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে থাকা যুক্তরাষ্ট্র সুপার এইটে খেলার সুযোগ পাবে। সে ক্ষেত্রে ভারতের কাছে হারতে হবে নেদারল্যান্ডসকে।
টুর্নামেন্টে ভারত যে ধারাবাহিকতা বজায় রেখে খেলছে, তাতে ডাচদের বিপক্ষে ভারতের জয় ধরে নেওয়া যেতে পারে। তার মানে আজ পাকিস্তান হারলে বিদায় নিশ্চিত।