বিয়ে শুধু একটি সামাজিক বা ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই বিয়ের আগে মানসিক, আবেগিক ও ব্যক্তিগত প্রস্তুতি কতটা রয়েছে, তা মূল্যায়ন করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, অনেকেই মনে করেন বিয়ে জীবনের নানা সমস্যার সমাধান করে দেবে। বাস্তবে বিষয়টি ভিন্ন। একটি সফল দাম্পত্য গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা, বোঝাপড়া ও মানসিক পরিপক্বতার ওপর।

- Advertisement -

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বিয়ের আগে নিজের যত্ন নেওয়ার অভ্যাস, স্বামী-স্ত্রীর দায়িত্ব সম্পর্কে ধারণা, বিয়ের প্রকৃত উদ্দেশ্য বোঝা এবং নিজের পরিচয় ও জীবনের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। পাশাপাশি মতভেদ গঠনমূলকভাবে সমাধান করার মানসিকতা, সমস্যাকে এড়িয়ে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা এবং নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট থাকার মনোভাবও একটি সুস্থ দাম্পত্যের জন্য গুরুত্বপূর্ণ।

এ ছাড়া আত্মমর্যাদাবোধ, অন্যের প্রতি সম্মান, ন্যায়-অন্যায়ের বোধ, নিজের অধিকারের পক্ষে কথা বলার সাহস এবং বাহ্যিক চাকচিক্যের পরিবর্তে ব্যক্তিত্ব ও মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার বিষয়েও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অন্যের মতামতের চেয়ে নিজের প্রতি সৎ থাকা এবং বাস্তব পরিচয় নিয়েই নতুন সম্পর্কে এগিয়ে যাওয়া দীর্ঘমেয়াদে সম্পর্ককে আরও শক্তিশালী করে।

বিশেষজ্ঞদের ভাষ্য, বিয়ে কোনো অপূর্ণতা পূরণের মাধ্যম নয়। বরং মানসিকভাবে সুস্থ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল দুই ব্যক্তি যখন পারস্পরিক সম্মান ও ভালোবাসার ভিত্তিতে একসঙ্গে পথচলা শুরু করেন, তখনই একটি সুখী ও স্থায়ী দাম্পত্য জীবন গড়ে ওঠে।

তাই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি, মূল্যবোধ ও দায়িত্ববোধ সম্পর্কে সৎভাবে মূল্যায়ন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, প্রয়োজন হলে আগে নিজেকে প্রস্তুত করে নেওয়াই ভবিষ্যতের দাম্পত্য জীবনকে আরও সুন্দর ও স্থিতিশীল করে তুলতে পারে।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews