আলজেরিয়াকে ৩–০ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত এ ম্যাচে একাই ৩ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন লিওনেল মেসি।
চ্যাম্পিয়নদের এমন দাপুটে শুরুর পর স্বাভাবিকভাবেই সমর্থক ও ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে তুমুল আলোচনা—প্রথম ম্যাচে দলের কোন খেলোয়াড় কেমন পারফর্ম করলেন?
ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের রেটিং অনুযায়ী, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার ফুটবলারদের পারফরম্যান্সের মূল্যায়নের সঙ্গে আপনারটা মিলিয়ে নিতে পারেন।