হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার করা হয়েছে।

তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর।

রোববার (২৬ জুলাই) সকালে তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা গতকাল স্যারের খাদ্যনালীতে একটি অস্ত্রোপচার করেছেন। তিনি লাইফ সাপোর্টেই আছেন। তার সংকট কাটেনি।  

চিকিৎসকরা এখন রফিকুল ইসলাম মিয়াকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ রাখবেন জানিয়ে আবীর বলেন, তারা বলেছেন, এখন কিছু বলা যাবে না, অপেক্ষা করতে হবে।

রফিকুল ইসলাম মিয়ার দুই ছেলেই বিদেশ থেকে দেশে এসেছেন। প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান নিয়মিত এই প্রবীণ বিএনপি নেতার চিকিৎকসার খোঁজখবর রাখছেন বলে জানান আবীর।

৮৫ বছর বয়সি রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরেই স্নায়ুতন্ত্রের সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত ২১ জুলাই তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন

আরও পড়ুন

থার্ড টার্মিনালের উদ্বোধন ডিসেম্বরে, ব্যয় নিয়ে ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ বেবিচকের

থার্ড টার্মিনালের উদ্বোধন ডিসেম্বরে, ব্যয় নিয়ে ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ বেবিচকের

সেখানে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। কিডনিও কাজ করছিল না। সে কারণে গত ২৩ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ফরিদ হোসেনের তত্বাবধায়নে রফিকুল ইসলাম মিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন আবীর।

রফিকুল ইসলাম মিয়া ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারের গৃহায়ন মন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদে এবং ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদের ধানের শীষ প্রতীকে তিনি এমপি নির্বাচিত হন।

রফিকুল ইসলাম মিয়ার দুই ছেলে মাসরুর রফিক মিয়া ও শাহাপুর রফিক মিয়া। দুজনেই বিদেশে থাকেন। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদা রফিক গত বছরের ২ মার্চ মারা যান।

রফিকুল ইসলামের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews