ব্যবহারকারীদের নিজস্ব এআই এজেন্ট তৈরি করার সুযোগ দেওয়া নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ওপেনক্লো। সম্প্রতি ওপেনক্লোর নির্মাতা পিটার স্টেইনবার্গারকে নিয়োগ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘পরবর্তী প্রজন্মের ব্যক্তিগত এজেন্ট’ তৈরিতে নেতৃত্ব দেবেন।
স্টেইনবার্গার তার ব্যক্তিগত ব্লগে নিশ্চিত করে বলেন, ‘আমি ওপেনএআই-তে যোগ দিচ্ছি যাতে এজেন্ট সবার জন্য পৌঁছে দেওয়া সম্ভব হয়। ওপেনক্লো একটি ফাউন্ডেশনে স্থানান্তরিত হবে এবং স্বাধীন ও ওপেন সোর্স হিসেবে থাকবে।’
ওপেনক্লো সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছে এর বহুমুখী কার্যক্ষমতার কারণে। ব্যবহারকারীরা এটি দিয়ে কোড লিখতে, ইনবক্স পরিষ্কার করতে, অনলাইন শপিং করতে এবং অন্যান্য সহকারী-ধরনের কাজ করতে পারছেন। ওয়েবসাইটে বলা হয়েছে, এটি হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড , স্ল্যাক , আইমেসেজ, হিউ, স্পোটিফাই সহ জনপ্রিয় অ্যাপ ও সাইটের সঙ্গে ইন্টার্যাক্ট করতে সক্ষম।
এর আগের নাম ছিল ‘ক্লডবট’, তবে অ্যানথ্রপিকের ক্লড ব্র্যান্ডের সঙ্গে মিল থাকায় নাম পরিবর্তন করা হয়। ওপেনক্লো প্রায়শই ক্লড কোডের সঙ্গে তুলনা করা হয়, যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও প্রোগ্রামিং অটোমেশন করতে চায়।
ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান বলেন, ‘ভবিষ্যৎ হবে একাধিক এজেন্টের, এবং এ ক্ষেত্রে ওপেন সোর্সকে সমর্থন করা গুরুত্বপূর্ণ। ওপেনক্লো একটি ফাউন্ডেশনে ওপেন সোর্স প্রকল্প হিসেবে থাকবে’
স্টেইনবার্গার আরও বলেন, ‘আমি বিশ্ব বদলাতে চাই, বড় কোম্পানি তৈরি করতে নয়। ওপেনএআই-র সঙ্গে যোগ দেওয়া দ্রুত এই লক্ষ্য পৌঁছে দেওয়ার সবচেয়ে ভালো পথ।’
তবে এর আগে স্টেইনবার্গার মেটা কোম্পানির সঙ্গে যোগদানের কথাও বিবেচনা করছিলেন। দুটো কোম্পানিই তাকে ‘বিলিয়ন’ মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছিল। তবে মূল আকর্ষণ ছিল ওপেনক্লো-এর ১ লাখ ৯৬ হাজার গিটহাব স্টার এবং সপ্তাহে ২০ লাখ ভিজিটর, শুধু কোডের জন্য নয়।
আরও পড়ুন
এআইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা বিপজ্জনক
চ্যাটজিপিটিকে যেসব প্রশ্ন ভুলেও করবেন না
সূত্র: এনগ্যাজেট
কেএসকে