বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আহমেদ আকবর সোবহানের সহায়তায় অস্বচ্ছল নারীদের জীবনে সচ্ছলতা ফেরাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীর ২০ নারী পেলেন বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন। 

আজ শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে গাবতলী মহিলা কলেজ হলরুমে বসুন্ধরা শুভসংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। 

এ সময় সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নারীরা। তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তাঁর পরিবারের জন্য দোয়া করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-জয়পুরহাট এলাকার সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগটি অত্যন্ত মহৎ। এমন উদ্যোগের ফলে ২০টি পরিবার প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়েছেন। সেলাই মেশিনে কাজ করার মাধ্যমে গ্রামের অসচ্ছল নারীরা স্বাবলম্বী হতে পারবেন। তাঁদের ছেলেমেয়েরা স্কুলে পড়ালেখা করতে পারবেন। বসুন্ধরা গ্রুপ সব সময় দেশের অসহায় মানুষের পাশে থাকে। আগামীতে বসুন্ধরা গ্রুপ আরও বড় পরিসরে অসহায়দের পাশে দাঁড়াবে। আমি আশা করছি আগামীতে বগুড়া এবং জয়পুরহাট এলাকার সকল উপজেলা ও ইউনিয়নে বসুন্ধরা শুভসংঘের সহায়তা অব্যাহত থাকবে। 

তিনি আরও বলেন, বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি। এই উপজেলায় জন্মগ্রহণ করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের স্বাবলম্বী করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করছেন। নারীদের কর্মসংস্থান বাড়লে দেশ এগিয়ে যাবে। তাদের পরিবারের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন। 

গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজেদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা মো. মামুন। 

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজেদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা মো. মামুন। নিউজ-২৪ এর বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন গাবতলী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম জুয়েল, গাবতলী উপজেলা যুবদলের সদস্য মো. রতন, ক্রীড়া সংগঠক মেহেদী হাসান, জাকারিয়া ইসলাম জিহাদ, পৌর যুবদলের সদস্য সনি মিয়া, পৌর ছাত্রদল নেতা কামাল উদ্দিন প্রমুখ। 

শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে প্রথমে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপর বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়। এই সেলাই মেশিন দিয়ে কাজ করে যে উপার্জন হবে তা দিয়ে তাঁরা নিজেদের ভাগ্য বদলাবেন। একই সাথে পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবেন। 

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটি বন্যা, দুর্যোগসহ সব সময় দেশের অসচ্ছল মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়।  

এদিকে সেলাই মেশিন পেয়ে নারীরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর পরিবারের জন্য দোয়া করেন। 

সেলাই মেশিন পাওয়া অসচ্ছল নারী সোহানা আক্তার বলেন, আমার মতো অনেক অসহায় নারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে অন্ধকার থেকে আলোর মুখ দেখছেন। তাই আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর পরিবারের জন্য দোয়া করি। তিনি ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি। 

তিনি বলেন, ‘আমার দারিদ্রতা দেখে বসুন্ধরা শুভসংঘ সেলাই শেখার সুযোগ করে দেয়। তিন মাস ফ্রি প্রশিক্ষণ শেষে আজ সেলাই মেশিন উপহার পেয়েছি। খুব ভালো লাগছে।’

বিডি-প্রতিদিন/টিএ/জেডআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews