বলিউড তারকা অভিনেতা আমির খান গত ৫ জুলাই সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। এটি তাঁর তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকেই ভারতের কয়েকজন রাজনীতিক ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্য তাঁর সমালোচনা শুরু করেন। অনেকে তার এ বিয়েকে ‘লাভ জিহাদ’ বলে আখ্যা দেন। এদিকে গৌরী স্প্র্যাটকে বিয়ে করার ঘটনায় অভিনেতা আমির খানের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। মুসলিম পারসোনাল দারুল ইফতার শাহি প্রধান মুফতি মাওলানা ইব্রাহিম হুসাইন এ বিয়েতে আপত্তি জানিয়েছেন।

তাঁর ব্যাখ্যা অনুযায়ী, কোনো মুসলিম পুরুষ অমুসলিম নারীকে বিয়ে করতে পারেন না, যদি না তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁর বিরুদ্ধে ওঠা সব সমালোচনার জবাব দিয়েছেন এই বলিউড তারকা। এক সাক্ষাৎকারে আমির বলেন, তাঁদের পরিবারে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ে হয়েছে কিন্তু কোনো ক্ষেত্রেই ধর্ম পরিবর্তনের প্রশ্ন ওঠেনি। লাভ জিহাদ এর অভিযোগের জবাবে আমির বলেন, সত্যি বলতে, আমাদের পরিবার খুবই উদার এবং সবাইকে আপন করে নেয়।

আমার দুই বোনেরই বিয়ে হিন্দু পরিবারে হয়েছে। আমার মেয়েও একজন হিন্দুকে বিয়ে করেছে। আমার চাচাতো ভাই মনসুর একজন খ্রিষ্টান নারীকে বিয়ে করেছে। ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে আমির আরও বলেন, গৌরী স্প্র্যাট, কিরণ রাও কিংবা রীনা দত্ত কেউই তাঁদের ধর্ম পরিবর্তন করেননি। কারণ, আমাদের সব বিয়েই সিভিল ম্যারেজ ছিল। গৌরী হিন্দুও নন, তিনি একজন খ্রিষ্টান। তবে তিনি নিয়মিত ধর্মচর্চাকারী খ্রিষ্টানও নন। সময়ের সঙ্গে জীবন আরও বেশি উপভোগ্য হয়ে উঠছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews