থানায় ঢুকে ওসিকে না পেয়ে তার চেয়ারেই বসে পড়েন এমপি। দীর্ঘক্ষণ সেখানে বসেই অফিস কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতা চালিয়ে যান। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

বিষয়টি সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যার পর ভাইরাল হলে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। 

ঘটনাটি ময়মনসিংহের ফুলপুরের। এঘটনায় স্থানীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদ বলেন, ‘ওই দিন পুলিশ লাইনে আমার মাস্টার প্যারেড ছিল। সকাল সোয়া ৭টার দিকে আমি সে উদ্দেশ্যে রওনা হই। ওই দিন সংসদ সদস্যের থানায় আসার কোনো পূর্বসূচি ছিল না, কিংবা আমাকে আগে থেকে কিছু জানানো হয়নি। এমপি সাহেবের গাড়ি থানা প্রাঙ্গণে ঢোকার পর তাকে জানানো হয়, ওসি থানায় নেই। তারপরও তিনি থানায় প্রবেশ করেন।’

ওসি আরও বলেন, ‘আমার কক্ষে ঢুকে প্রথমে তিনি আমার চেয়ারে বসতে ইতস্তত বোধ করেন। কিন্তু তার সঙ্গে থাকা লোকজন তাকে আমার চেয়ারে বসতে বলেন। পরে কিছুক্ষণ বসে কথা বলে তিনি চলে যান।’

এ বিষয়ে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ বলেন, ‘তিনি থানায় পরিদর্শনে গিয়েছিলেন। ওসি অনুপস্থিত থাকায় তাকে সেখানে বসতে বাধ্য করা হয়েছিল এবং তিনি কোনো অসুবিধা বা অপরাধ মনে করেননি।’

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews