হামের উপসর্গ নিয়ে দেশে আরও চার জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব মৃত্যু হয়েছে।
এ সময়ের মধ্যে হামে আক্রান্ত শনাক্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে হাম রোগী শনাক্ত হয়েছে ১৭০ জন। সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ৯৯০ জন।
দেশে হামের প্রকোপ দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৭২৫ জন। হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের।