হরমুজ প্রণালিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ঘনীভূত উত্তেজনার পারদ এবার চরমে পৌঁছেছে। ইরানের কোনো বাণিজ্যিক বা তেলবাহী জাহাজে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘চরম আঘাত’ হানা হবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে তেহরান। 

গত শুক্রবার মার্কিন যুদ্ধবিমান দুটি ইরানি তেলবাহী ট্যাংকারকে অকেজো করে দেওয়ার পর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই কড়া পাল্টা বার্তা দিল।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-কমান্ড এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে, তাদের তেলবাহী জাহাজ বা যেকোনো বাণিজ্যিক জাহাজে সামান্যতম ‘আগ্রাসন’ চালানো হলে ওই অঞ্চলের যেকোনো একটি প্রধান মার্কিন সামরিককেন্দ্রকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হবে। 

দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ জারি থাকায় দুই দেশের মধ্যে সংঘাত এখন সম্মুখ সমরের দ্বারপ্রান্তে। গত শুক্রবারের ঘটনার পর তেহরান আর কোনো রাখঢাক না রেখেই সামরিক পদক্ষেপের হুমকি দিল।

আইআরজিসি-র অ্যারোস্পেস ফোর্স কমান্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো ইতোমধ্যেই শত্রু শিবিরের ওপর ‘লক’ করে রাখা হয়েছে। তারা কেবল ওপর মহল থেকে আক্রমণের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে। 

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রাখা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যে টানাপোড়েন চলছিল, মার্কিন বিমানবাহিনীর সাম্প্রতিক পদক্ষেপ তাতে আগুনে ঘি ঢেলেছে। বর্তমানে পুরো অঞ্চলজুড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews