পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতা মাওলানা ফজলুর রহমান দেশটির সাবেক তারকা ক্রিকেটার শহিদ খান আফ্রিদির বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ডেইলি জংগ জানায়, উভয়ের সাক্ষাতে পাকিস্তানের সামগ্রিক রাজনীতি ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সাক্ষাৎটি ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। এ সময় জাতীয় বিভিন্ন ইস্যু ও সমাজ সংশ্লিষ্ট বিষয়াবলি নিয়ে মতবিনিময় করেন দুই অঙ্গনের প্রভাবশালী দুই ব্যক্তি।

মাওলানা ফজলুর রহমানের সাথে তার দলের জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

এ সময় মাওলানা ফজলুর রহমান, শাহিদ আফ্রিদির বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখা ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন।

অপরদিকে শাহিদ আফ্রিদিও আলেম সমাজের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ও পারিবারিক সম্পৃক্ততার কথা তুলে ধরেন।

তিনি এ সাক্ষাৎকে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন।

সূত্র : ডেইলি জংগ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews