প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা (পরিকল্পনা) স্থগিত রাখতে সম্মত হয়েছে। অথচ আগের দিনই তিনি যেকোনো সময় ইরানের ওপর নতুন করে হামলা শুরুর কথা জানিয়েছিলেন।

ট্রাম্প বলেন, একটি সম্ভাব্য চুক্তির ‘রূপরেখা’ নিয়ে সমঝোতা গড়ে উঠছে। এর মধ্যে হরমুজ প্রণালি আবার উন্মুক্ত করার বিষয়ও অন্তর্ভুক্ত থাকছে।

নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ আমাদের কাছে অনুরোধ করেছে, যেন আমরা আপাতত কোনো হামলা না চালাই। কারণ, একটি চুক্তির মৌলিক রূপরেখা বা প্রধান শর্তাবলি নিয়ে সমঝোতা হয়েছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews