ঈদুল ফিতরে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে দর্শকপ্রিয়তা আর আয়ের দৌড়ে এগিয়ে আছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার তুঙ্গে আছে ‘দম’। আয়ের দৌড়ে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছে গেছে এ সিনেমাটি। অন্যদিকে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাটিও আয়ের দিক থেকে পিছিয়ে নেই। দর্শক চাহিদাও রীতিমতো দাপট দেখাচ্ছে সিনেমাটি।

বাংলাদেশ মুভি রেটিংয়ের (বিএমআর) তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথম সিনেমা হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে এক কোটি টাকার গ্রস কালেকশনের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘দম’। মুক্তির প্রথম দিনে ৩০ দশমিক ৩৯ লাখ টাকা দিয়ে শুরু হয় ওপেনিং রেভিনিউ। দ্বিতীয় দিনে ৩৪ দশমিক ৭ লাখ, তৃতীয় দিনে ৩৬ দশমিক ৫২ লাখ, চতুর্থ দিনে ৩৪ দশমিক ২১ লাখ এবং পঞ্চম দিনে আয়ের অংক কিছুটা কমে ৩২ দশমিক ১৭ লাখ টাকা দাঁড়ালেও প্রেক্ষাগৃহে এর অবস্থান এখনো শক্ত অবস্থানে। সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিন শেষে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকায়।

রেদওয়ান রনির পরিচালনায় এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ।

অন্যদিকে ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ প্রেক্ষাগৃহে বেশ দাপট দেখাচ্ছে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্পে নির্মিত এ সিনেমাটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে এর সংগ্রহ বেশ আশাব্যঞ্জক। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির আয়কে দিচ্ছে নতুন গতি।

আরও পড়ুন

আরও পড়ুন

মারা গেছেন ‘একুশে পদকপ্রাপ্ত’ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

মারা গেছেন ‘একুশে পদকপ্রাপ্ত’ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

বিএমআরের তথ্যানুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল ১৬ দশমিক ১৯ লাখ টাকা। দ্বিতীয় দিনে ২০ দশমিক ৬ লাখ, তৃতীয় দিনে ১৫ দশমিক ২৯ লাখ, চতুর্থ দিনে ১৬ দশমিক ৩৮ লাখ এবং পঞ্চম দিন শেষে ‘প্রিন্স’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ৮৬ লাখ ৪১ হাজার টাকায়। 

আয়ের এ ধারাবাহিকতা বজায় থাকলে ষষ্ঠ দিনেই সিনেমাটি কোটির ক্লাবে প্রবেশ করবে বলে ইঙ্গিত দিয়েছে বিএমআর।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এ সিনেমায় শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন এক গ্যাংস্টার ইমেজে। অ্যাকশনধর্মী এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু।

উল্লেখ্য, এবার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশোর ‘দম’ ও শাকিব খানের ‘প্রিন্স’ ছাড়াও মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’, তানিম নূর পরিচালিত ও হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত চঞ্চল চৌধুরীর ‘বনলতা এক্সপ্রেস’ এবং বুবলীর ‘প্রেশার কুকার’ মুক্তি পেয়েছে। তাদের সিনেমাও আয়ের নিরিখে এখন পর্যন্ত সবাইকে ছাড়িয়ে গেছে ‘দম’।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews