যমুনা সেতু দিয়ে ঈদযাত্রার শেষ ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ২ হাজার ৬৫০ টাকা।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৯০৭টি যানবাহন পারাপার হয়েছে। এ খাতে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা। অন্যদিকে ঢাকামুখী ১২ হাজার ৯৮২টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ১ কোটি ১ লাখ ১৬ হাজার ৯০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর উভয় প্রান্তে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা দুটি বুথ রাখা হয়েছে। সার্বক্ষণিক টোল আদায় কার্যক্রম সচল রাখতে কাজ করছে কর্তৃপক্ষ।

এদিকে ঈদযাত্রার শেষ দিনে বুধবার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। যানজট নিরসনে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করে।

১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews