বর্তমান সরকারের কাছে তাসকিন আহমেদের অনুরোধ, চাঁদাবাজির পাশাপাশি সরকারি দপ্তরের দুর্নীতি শক্ত হাতে দমন করা হোক। তা না হলে সরকার এক কোটি নতুন কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নবগঠিত সরকারের কাছে ঢাকা চেম্বারের প্রত্যাশাবিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। আজ সোমবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।