ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় রোববার (২৮ জুন) নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। এতে এক শিশুসহ চার ফিলিস্তিনি নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন।

একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, বেইত লাহিয়া শহরে একটি ড্রোন হামলায় দুই যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ড্রোনটি বেইত লাহিয়ার উম্ম আল-ফাহম স্কুলের কাছে একদল বেসামরিক নাগরিকের ওপর হামলা চালায়, যেখানে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

একই শহরের আল-আমৌদি এলাকায় ইসরাইলি গুলিতে এক ফিলিস্তিনি নারী আহত হয়েছেন।

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি কামানের গোলার আঘাতে ১৩ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে।

অন্যদিকে, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি হামলায় আরো একজন ফিলিস্তিনি নিহত এবং তিনজন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে এক হাজার ৪১ জন নিহত এবং তিন হাজার ৩৭২ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৮ অক্টোবর ইসরাইল কর্তৃক শুরু হওয়া দুই বছরের গণহত্যা যুদ্ধের পর এই যুদ্ধবিরতিতে পৌঁছানো হয়। এই অভিযানে ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ আহত হন।

এছাড়া অভিযানে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসঙ্ঘের অনুমান অনুযায়ী, এর পুনর্গঠন খরচ প্রায় ৭০ বিলিয়ন ডলার।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews