পবিত্র হজের সময় আরাফার দিনে একটি বিরল মহাজাগতিক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, যেখানে সূর্য মক্কার কাবা শরীফের সরাসরি উপরে অবস্থান করবে। এই ঘটনাটি ৩৩ বছরে একবার ঘটে, তার ফলে মধ্যাহ্নে পবিত্র কাবা শরীফের চারপাশের ছায়া প্রায় অদৃশ্য হয়ে যায়। এসময় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় তাপজনিত অবসাদ ও সানস্ট্রোক প্রতিরোধে হজযাত্রীদের ছাতা ব্যবহারের আহ্বান জানিয়েছে।

সোমবার (২৫ মে) সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হজ যাত্রীদের রোদ থেকে বাঁচতে ছাতার সর্বোত্তম ব্যবহার সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। আরফার দিন পবিত্র স্থানগুলোতে চলাচলের সময় সরাসরি সূর্যের সংস্পর্শ থেকে স্বাস্থ্য ঝুঁকি কমাতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ছাতা ব্যবহার করলে তাপজনিত অবসাদ, সানস্ট্রোক এবং পানিশূন্যতার সম্ভাবনা কমে যায়। এটি অতিবেগুনি রশ্মি থেকেও সুরক্ষা দেয় এবং চারপাশের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে। মূল নির্দেশিকাগুলোর মধ্যে রয়েছে ছাতাটিকে কব্জির ফিতার সাথে বেঁধে রাখা, সঠিকভাবে সংরক্ষণ করা এবং সকল আচার-অনুষ্ঠান পালনের পর তা ফেলে না দেওয়া।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews