ওয়াশিংটন, ২৬ জুন – বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তুর্কিরা।
খেলার মাত্র আড়াই মিনিটের মাথায় ডিফেন্ডার অস্টন ট্রাস্টি গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি তুরস্ক। ১০ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ তারকা আর্দা গুলেরের চমৎকার এক ফিনিশিংয়ে সমতায় ফেরে তারা।
সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় তুর্কি আক্রমণভাগ। এর ধারাবাহিকতায় ৩১ মিনিটে এরেন এলমালির পাস থেকে ওরকুন কোকচু গোল করে তুরস্ককে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। বর্তমানে ২-১ স্কোরলাইনে লিড ধরে রেখে মাঠের নিয়ন্ত্রণ বজায় রেখেছে তুরস্ক।
এস এম/ ২৬ জুন ২০২৬